ফুলের মালা দিয়ে বরণ করা হবে শাকিব খানকে

আসি আসি বলে টানা ৯ মাস পর অবশেষে ঢাকায় ফিরছেন ঢালিউড কিং শাকিব খান। এরমধ্যে টিকিট কেটে ব্যাগ গুছানো শেষ। শেষ রাতে (১৩ আগস্ট) ম্যানহাটনের অভিজাত রেস্তোরাঁয় দিয়েছেন ঘনিষ্ঠজনদের ডিনার পার্টি। যেটাকে বিদায় পার্টিও বলা যায়।

যুক্তরাষ্ট্র প্রবাসী হিমেল আশরাফ জানান, এরমধ্যে টিকিট কাটা ও ব্যাগ গুছানো শেষ। হয়ে গেলো ডিনার পার্টিও। যুক্তরাষ্ট্র সময় ১৬ আগস্ট সকাল ৯টার ফ্লাইটে চেপে বসবেন শাকিব খান। পরদিন ১৭ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে নামবেন ঢাকায়।

এদিকে ঢালিউড সুপারস্টারের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা।

জানা গেছে, এদিন বিমানবন্দরে শাকিবকে স্বাগত জানাতে হাজির থাকবেন ভক্তকুল। তারা ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন প্রিয় নায়ককে। শাকিবের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সবাইকে নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা তাতে সাড়াও দিচ্ছেন। জানাচ্ছেন, ঠিক সময়ে তারা পৌঁছে যাবেন বিমানবন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *