Home জাতীয় আওয়ামী লীগের কর্মীরাই বেহেশতে আছেন: জিএম কাদের

আওয়ামী লীগের কর্মীরাই বেহেশতে আছেন: জিএম কাদের

0
142

দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অন্যদিকে অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই।

দুর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না উল্লেখ তিনি বলেন, দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে।

এদিন এলডিপির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মো. আবু জাফর সিদ্দিকী বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here