Home আলোচিত পরীমণির ছেলের জন্য তারকাদের শুভ কামনা

পরীমণির ছেলের জন্য তারকাদের শুভ কামনা

0
95

গতকাল ১০ আগস্ট তারকা দম্পতি রাজ-পরীর ঘর আলো করে এসেছে ফুটফুটে একটি পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য। পরীমনি আজ নবজাতকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন।

সেই ছবি দেখে পরীর ‘রাজ্য’র জন্য সোশ্যাল মিডিয়ায় শুভ কামনা জানিয়েছেন শোবিজের তারকারা। পরী ও ‘রাজ্য’কে উদ্দেশ্য করে লেখা শুভেচ্ছা বাণী পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

ওমর সানী

পরিমনি-রাজকে অভিনন্দন। তোমাদের কাছে অনুরোধ শত ঝড় আসলেও সন্তানের দিকে তাকিয়ে বাকি জীবন একসাথে থাকবে, সন্তানের কোন অপরাধ নেই।

মেহের আফরোজ শাওন

আহা কি পবিত্র দু’টি দৃশ্য! অভিনন্দন, ভালোবাসা এই মানব মানবী আর তাদের শিশুটির জন্য।

সাইমন সাদিক

মাশাআল্লাহ, রাজ্য জয় করার দরকার নাই বাবা। মানুষের মনের রাজ্যে তোমার প্রবেশ হোক ভালোবাসার অনেক অনেক দোয়া পরী মণি ও রাজের জন্য।

চয়নিকা চৌধুরী

অভিনন্দন রাজ আর পরীর রাজ্যকে। শাহীম মুহাম্মদ রাজ্য। অনেক ভালোবাসা প্রার্থনা আর আদর। পরী মা অনেক কষ্ট করেছ তুমি। আমরা তোমার জন্যে তেমন কিছুই করতে পারিনি। যত্ন করতে পারিনি। আজ তোমার সব কষ্ট স্বার্থক। তোমার আর রাজ্যের এই ছবি সবচেয়ে পবিত্রময় ছবি। মায়ের ভালোবাসা যা তুমি পাওনি,কিন্তু আমি শিওর তোমার রাজ্য পাবে।তুমি অনেক ভালো একজন মা হবে।

শাহানাজ খুশি

শরিফুল রাজের, রাজ্য জয়ে কাব্য, পরীমনির রাজ-রাজ্যের ইতিকথা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য! সব বাচ্চাকেই জন্মের পর পর একই রকম লাগে প্রায়! কেমন একটু বোঁচা বোঁচা/ঠোঁট লাল! এ অনুভুতি কেবল মায়েরাই জানে। এ সুন্দরে কেবল পুস্প বর্ষন হোক, কোন অপ্রয়োজনীয়,এবং কুৎসিত কথা এখানে না আসুক। রাজ্য মা বাবার সৌভাগ্য তিলক হয়ে এমনই আলো ছড়াক। অভিনন্দন পরী-রাজ!

তানভীর সুইটি
সাহসী কন্যা পরী’র কোল জুরে এলো রাজ্য…… অভিনন্দন!! অনেক দোয়া তোমাদের জন্য। তোমার এবং রাজের সামনের দিনগুলো রাজ্য কে নিয়ে অনেক আনন্দে কাটুক

গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান পরী রাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here