Home দেশের খবর স্বামীর সঙ্গে মিল করে দেয়ার নামে গৃহবধূকে আটকে রেখে কবিরাজের ধ.র্ষ.ণ

স্বামীর সঙ্গে মিল করে দেয়ার নামে গৃহবধূকে আটকে রেখে কবিরাজের ধ.র্ষ.ণ

0
116

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কবিরাজির নামে আটকে রেখে ধ.র্ষ.ণের অভি’যোগে এক কবিরাজকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

 

আটককৃত কবিরাজের নাম মুক্তুল হোসেন (৫০)। সে উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির দত্তপুর গ্রামের মৃত আব্দুল কাদির মুন্সির পুত্র।

 

থানার অভি’যোগে জানা যায়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মান্দারতলী গ্ৰামের ৩৩ বছর বয়সী ঐ নারীর সাথে তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। ওই নারী কোন মাধ্যমে জানতে পারে মুক্তুল কবিরাজ স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দেয়। পরে ফোনে যোগাযোগ করলে ওই কবিরাজ জানায় এই সম্পর্ক তৈরি করে দিতে হলে তার বাড়িতে আসতে হবে এবং অবস্থান করতে হবে।

 

কবিরাজের কথা মত ওই নারী গত ২ নভেম্বর থেকে কানারামপুর বাজারে কবিরাজের বাসায় অবস্থান করছিল। গত দুইদিন কবিরাজীর নামে তাকে ধ.র্ষ.ণ করা হয়।

 

গতকাল ৮ নভেম্বর রবিবার দুপুরে ওই নারী কৌশলে পালিয়ে এসে নান্দাইল মডেল থানায় লিখিত অভি’যোগ দিলে রাতেই কবিরাজ মুক্তুলকে আটক করে পুলিশ।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আসা’মিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here