Home বিনোদন এবার পরবর্তী পরিকল্পনা জানালেন ফারুকী

এবার পরবর্তী পরিকল্পনা জানালেন ফারুকী

0
140

সারাবিশ্বকে নাড়িয়ে দেওয়া গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘শনিবার বিকেল’। এটি নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রদর্শিত হয়ে ভূয়সী প্রশংসা পেলেও বাংলাদেশে মুক্তিই পায়নি সিনেমাটি।

গত চার বছর ধরে সিনেমাটি সেন্সর বোর্ডে ঝুলছে। মুক্তির আবেদন জানিয়ে সাড়ে তিন বছর আগে আপিলও করেন ফারুকী। তাতে লাভ হয়নি।

বাংলাদেশের সেই হৃদয়বিদারক ঘটনা নিয়ে তৈরি সিনেমা বিদেশে সাড়া ফেলেছে। অথচ নিজ দেশে মুক্তিই পায়নি— বিষয়টিতে হতাশ ও বিরক্ত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সম্প্রতি ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে সরব হয়েছেন দেশের নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিন ধরে ‘শনিবার বিকেল’ এর পোস্টার শেয়ার করে তারা সেন্সর বোর্ডের উদ্দেশে সিনেমাটি মুক্তির অনুরোধ জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে থাকায় সমালোচনার পাশাপাশি প্রতিবাদও করছেন অনেকে।

বুধবার সন্ধ্যায় ‘টেলিভিশন’ খ্যাত এই নির্মাতা একটি পোস্টে লিখেছেন, ‘শনিবার বিকেল নিয়ে সেন্সর বোর্ডের অন্যায্য আচরণের প্রতিবাদে আমাদের ইন্ডাস্ট্রির শিল্পী-কলাকুশলী এবং সাধারণ দর্শকরা যেভাবে সোচ্চার হয়েছেন সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশা জোগায়। এটা বলে যে, আমরা সজাগ থাকলে চাইলেই একটা অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না।’

‘শনিবার বিকেল’ নিয়ে এই নির্মাতা আরও লিখেন, ‘আজকে সকাল থেকে অনেকে জানতে চেয়েছেন, আমাদের পরবর্তী পরিকল্পনা কী। এর উত্তরে বলতে চাই, গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তথ্য সচিব সাহেব বলেছেন, তিনি এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। এবং কেনো এই বিষয়টা তিন বছর ঝুলে আছে সেটাও উনার ঠিক বোধগম্য হয়নি। এখন যেহেতু উনি জেনেছেন, উনি এই বিষয়টা দেখবেন। আমরা উনার উপর আস্থা রেখে অপেক্ষা করতে চাই কয়েকটা দিন। তারপর পরিস্থিতি অনুযায়ী আমরা সবাই মিলে আমাদের করণীয় ঠিক করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here