অভিনেত্রী সুনেরাহ’র সঙ্গে হিরো আলম

কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল অভিনেতা-গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় গানকে নিজের মতো করে গেয়ে বিতর্কিতও হয়েছেন তিনি।

সম্প্রতি বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে হিরো আলমের ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে হিরো আলমের সংবাদ প্রচার করে।

এরইমধ্যে হিরো আলমের সঙ্গে দেখা গেল ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে।

মঙ্গলবার (০৯ আগস্ট) হিরো আলমের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল নিজের ফেসবুকে লিখেছেন, দেশি লোক হিরো আলম।

কেন একসঙ্গে এই দুজন্য? চলচ্চিত্র ভক্তদের মনে প্রশ্ন জেগেছে এ নিয়ে। হিরো আলমের সঙ্গে কোথায়, কেন, কী কারণে একসঙ্গে এ বিষয়ে ফেসবুকে স্পষ্ট কিছু জানাননি সুনেরাহ।

তবে বিষয়টি পরিস্কার করলেন হিরো আলম। বুধবার বিকেলে একটি সংবাদমাধ্যমকে বললেন, ‘সুনেরাহ আমার দেশি লোক। আমাদের একই জেলায় বাড়ি। তার বাড়ি আদমদীঘি আর আমার বাড়ি বগুড়া সদরে। সুনেরাহ নিজেই আমার সঙ্গে ছবি তুলেছেন। বিষয়টি আমার ভালো লেগেছে। দেশি লোক হিসেবে তিনি আমার ছবি তুলেছেন। ’

সুনেরাহ’র সিনেমা দেখেছেন কি না এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘হ্যাঁ আমি তো দেখছি। আর আমার তিনটা সিনেমার নাম তাঁকে বলেছি। ’

সুনেরাহ বিনতে কামালের সঙ্গে আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে দেখা হয়েছিল একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে। হিরো আলম একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সুনেরাহ বিনতে কামালও অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।

হিরো আলমের সঙ্গে ছবি তোলা প্রসঙ্গে সুনেরা বিনতে কামাল বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে একটি টেলিভিশনে৩র অফিসে দেখা হয়েছিল। সেখানে কথা হয়েছে। বেশ ভালো ভালো কথা বললেন তিনি। আর আমাদের একই জেলায় বাড়ি স্বাভাবিকভাবেই কথা হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *