Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

0
112

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মতলব সওদাগর (৫৫) উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন পালের বাড়ির দরজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মতলব সওদাগর নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতলব সওদাগরকে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় মঙ্গলবার তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here