Home দেশের খবর ঢাকা গোপালপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

গোপালপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

0
83

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকীতে, টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ ও ১৫টি সেলাই মেশিন এবং ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গোপালপুর উপজেলা চত্বরে বঙ্গমাতা প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ছোট মনির, এবং তার সহধর্মিনী ঐশী খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজী, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস জাহান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু সহ, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here