Home ফিচার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

0
90

পেট্রোল ও ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার পর শ্যামলী শিশু মেলার সামনে বিক্ষুব্ধ মানুষজন জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এসময় রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। পরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িটি ঘিরে ধরে এবং ভাঙচুর করে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছে। ওই মিছিল থেকে পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। তবে গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে কাজ চলছে।

বিক্ষোভ মিছিলের আয়োজক কারা করেছিল জানতে চাইলে ওসি উৎপল বড়ুয়া বলেন, মিছিলের সামনে কোনো ব্যানার ছিল না। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। যে গাড়িটি ভাঙচুরের কথা শোনা যাচ্ছে সেটি আমাদের থানার গাড়ি না। গাড়ি ভাঙচুরের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here