টলিউডে অভিষেক হচ্ছে অপু বিশ্বাসের, নায়ক গৌরব চক্রবর্তী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০০৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, যার অধিকাংশই ব্যবসা সফল। এবার টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের।

সিনেমার নাম ‘আজকের শর্টকাট’। ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এ সিনেমায় অপু বিশ্বাস জুটি বেঁধেছেন কলকাতার গৌরব চক্রবর্তীর সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে কলকাতায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, অনেকদিন আগে সিনেমাটিতে অভিনয় করেছিলাম। তবে মহামারি করোনার কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

নিজের চরিত্রের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘সিনেমাটি একেবারে অফট্রাকের। মানুষ খুব শর্ট টাইমে অনেক ওপরে যেতে চায়! আর বেকার জীবন হলে তা নিয়ে কীভাবে ক্ষতির মুখে পড়তে হয় আগামী দিনগুলোতে তা দেখানো হবে। বিশেষ করে যারা বেকার তারা চিন্তাও করতে পারে না কী করা উচিত তাদের। এই সিনেমায় এমন কিছু মেসেজ দেওয়া আছে। আশা করি দর্শক সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।

অপু বিশ্বাস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

২০১৮ সালে নচিকেতা চক্রবর্তীর গল্প নিয়ে সিনেমা করার ভাবনা প্রথম মাথায় আসে পরিচালকের। যেমন ভাবা, তেমনই কাজ। সিনেমার শুটিং শেষ হয় ২০১৯ সালে। মুক্তির ঠিক আগেই অতিমারি। টানা দু’বছরের অপেক্ষা। অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে একসঙ্গে দুই বাংলায় মুক্তি পেতে চলেছে ‘আজকের শর্টকাট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *