মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠান হয়েছে। মির্জাপুর থানার আয়োজনে বুধবার (৩ আগস্ট) বিকেলে মির্জাপুর সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মীর মনির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস.এম. মনসুর মূসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালাহ্ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ নানা শ্রেণিপেশার মানুষ তাদের মতামত প্রকাশ করেন। পরে সকল সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা।





