অনাগত সন্তানের জন্য পোশাক কিনলেন রাজ-পরীমণি

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরীর প্রেমে হয়। এরপর তারা বিয়ে করেন। তবে শুরুতে বিষয়টি তারা গোপন রাখলেও পরে পরিচালকে তা জানান। এর কিছুদিন পরেই জানান মা-বাবা হতে যাচ্ছেন তাঁরা। অনাগত সন্তানকে ঘিরে তাঁদের মাঝে চলছে নানা পরিকল্পনা।

এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে তার নাম রাখবেন ‘রাণী’। আর কিছুদিন পরেই পৃথিবীর আলো দেখবে তাদের সন্তান। যার কারণে এই রাজ-পরী দম্পতি নিচ্ছেন নানা প্রস্তুতি।

যার কিছু ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন নায়িকা। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, তার আসার আয়োজন।

ছবিটিতে দেখা যাচ্ছে রাজের কোলে শুয়ে আছেন পরীমনি আর তাঁদের সামনে বিছানায় সাজানো অনাগত সন্তানের জন্য নানা পোশাক।

সম্প্রতি সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছি। শরীরের মধ্যে একটি নতুন প্রাণ প্রতি মুহূর্তে বেড়ে উঠার অনুভূতি আমাকে বারবার শিহরিত করছে। চিকিৎসক আমাকে সর্বোচ্চ সাবধানে চলাফেরা করতে বলেছেন। এই বিশেষ মুহূর্তে সিনেমা সংশ্লিষ্ট সব ধরণের কার্যক্রম একেবারে বন্ধ রেখেছি।’

স্বামীর প্রশংসা করে পরীমনি বলেন, ‘রাজ শতভাগ দেখভাল করছে। সারাক্ষণ আমার যত্ন নিচ্ছে। এছাড়া পছন্দের নানা ধরনের ডিশ নিয়মিত রান্না করে আমাকে খাওয়াচ্ছে।’

আরও পড়ুন-

পরীমণিকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যি লাকি: শরীফুল রাজ

রাজ হচ্ছে আমার পরাণ: পরীমণি

এমন আদর বাকি জীবনেও চাইলেন পরীমণি

আমিও একজন গর্বিত মা হবো: পরীমণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *