Home বিনোদন আমাকে নিয়ে এত কৌতুহল কেন, ক্ষোভ ঝাড়লেন সানাই

আমাকে নিয়ে এত কৌতুহল কেন, ক্ষোভ ঝাড়লেন সানাই

0
117

বিনোদন জগতে পা রেখেছিলেন নায়িকা হওয়ার জন্য। কিছুদিন মডেলিং করার পর সিনেমায় সুযোগও পান। অভিনয় করেন একাধিক সিনেমায়। যদিও সেগুলো মুক্তি পায়নি। এর মধ্যেই বুকে সার্জারি করিয়ে বিতর্কের মুখে পড়েন।

বলছি সাবেক মডেল-নায়িকা সানাই মাহবুবের কথা। গত বছরই তিনি শোবিজ ছাড়ার ঘোষণা দেন। এরপর বেছে নেন ইসলামি জীবন। কিছুদিন আগে বিয়ে করে সংসারও পেতেছেন তিনি।

কিন্তু ফেলে আসা অতীতের জন্য এখনো সমালোচনা, কটাক্ষের শিকার হন সানাই। এমনকি তার বর্তমান জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এ নিয়ে অতিশয় বিরক্ত তিনি।

রোববার (৩১ জুলাই) বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সানাই। তিনি লিখেছেন, ‘এই পোস্টটি তাদের উদ্দেশ্যে যাদের সকাল টু বিকেল শুরু হয় সানাই কি করল, স্বামীর সঙ্গে কোথায় থাকে, কোন এলাকায় থাকে, সানাই নামাজ পড়ল কিনা। ভাই আপনারা নামাজ পড়েন তো? আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। আর সবচেয়ে বড় কথা নিজের সময় আরেকজনের পেছনে অপচয় করার কি আছে।’

সানাই আরও লেখেন, ‘আমার হিসাব আমি দেব, আপনাদের হিসাব আপনারা দেবেন। সবকিছুর একটা লিমিট আছে ভাই। এত কৌতুহল কেন আমাকে নিয়ে ভাই। কি সমস্যা। আপনারা কি কেউ আমার হিসাব দেবেন। আর একজনকে নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন। যারা অন্যজন নামাজ পড়লো কি না, এগুলা নিয়ে মাথা ঘামায়; আমি হলফ করে বলতে পারব তাদের ৬০% ঠিকমতো নামাজ পড়ে না। নামাজ তো আল্লাহর জন্য পড়তে হয়, তাহলে এই নামাজের হিসাব আমি মানুষকে দেবো কেন। কথাগুলো একটু ভেবে দেখবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here