শাহজাদপুরে গলায় ওড়না পেঁচিয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা!

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল শুক্রবার (৬ নভেম্বর) অন্তরা খাতুন (১১) নামের একটি শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

অন্তরা খাতুন উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাশুড়িয়া পূর্ব পাড়ার মোঃ ওয়াসিম মিয়ার মেয়ে ও স্থানীয় বাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

 

নিহত অন্তরার চাচা সোনা উল্লাহ মিয়া জানান, গতকাল শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাশুড়িয়া পূর্ব পাড়া গ্রামের তার ভাই মোঃ ওয়াসিমের মেয়ে অন্তরা খাতুন পাড়ার সমবয়সী খেলার সাথীদের সাথে মন মালিন্যের জেরে সকাল ১১টায় দাদা মোঃ আব্দুর রাজ্জাকের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

 

কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলেও সে দরজা খোলেনা। পরে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে অন্তরাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। স্বজনেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অন্তরার মৃ.তদেহ নামায়।

 

শাহজাদপুর থানার উপপরিদর্শক মোঃ খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা গতকাল শুক্রবার বিকেলে ঘটনাস্থলে যাই। সন্ধ্যার পরে অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল রাতে অন্তরার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং একটি ইউডি মা.মলা দায়ের করা হয়।

 

আজ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *