মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০৭ নভেম্বর ২০) সকালে এ অনুষ্ঠান হয়।
এর আগে বর্নাঢ্য র্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে মুক্তির মঞ্চের সামনে এসে সমাপ্ত হয়। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দদের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, উপজেলা (বিআরডিবি) চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, উপজেলা সমবায় অফিসার আমিনা পারভীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমবায় সমিতির সহকারি পরিদর্শক জাহিদ হাসান।
