Home আলোচিত ১০০ জন প্রতিবন্ধীকে নিয়ে সিনেমা দেখবেন অনন্ত-বর্ষা

১০০ জন প্রতিবন্ধীকে নিয়ে সিনেমা দেখবেন অনন্ত-বর্ষা

0
210

কোরবানির ঈদে সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। মুক্তির পর থেকেই প্রচারে ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল ও বর্ষা। এসব পুরাতন খবর।

নতুন খবর হলো, ড্রিম ফর ডিজেবলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী যারা হুইল চেয়ারে করে চলাচল করেন, তাদের নিয়ে আগামী ৩০ জুলাই যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘দিন: দ্যা ডে’ সিনেমাটি দেখবেন অনন্ত-বর্ষা।

এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন—‘‘ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী ও হুইল চেয়ার ক্রিকেটাররা আমাদের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি দেখবেন। বর্ষা ও আমার সঙ্গে তারা সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টি নিয়ে যমুনার ব্লকব্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। সিনেমাটি বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছেন ব্লকবাস্টার কর্তৃপক্ষ। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’’

আগামী শনিবার ১০০ জন প্রতিবন্ধী নিয়ে সিনেমাটি দেখবেন অনন্ত-বর্ষা। তা জানিয়ে এই নায়ক বলেন—‘আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় আমি ও বর্ষা তাদের সঙ্গে সিনেমাটি দেখব। সবাই মিলে সুন্দর সময় কাটব বলে আশা করছি।’ এছাড়াও আগামী মাসে বাহরাইনে ‘দিন: দ্য ডে’ মুক্তি পাবে বলে জানিয়েছেন অনন্ত।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here