Home বিনোদন সবকিছু মিলে পরীমণি অনেক হ্যাপি: শরিফুল রাজ

সবকিছু মিলে পরীমণি অনেক হ্যাপি: শরিফুল রাজ

0
148

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা পরীমণি ও শরিফুল রাজ। এরপরই আরও একটি সুসংবাদ, মা-বাবা হতে চলেছেন এই তারকা দম্পতি।

বর্তমানে পরী আট মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই তাদের রোম্যান্টিক মুহূর্তের বিভিন্ন ছবি শেয়ার করে আসছেন। সেগুলো দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।

এদিকে ‘পরাণ’ কাঁপিয়ে ‘হাওয়ায়’ ভাসছেন শরিফুল রাজ। রুচিশীল দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা তাঁর ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২৯ জুলাই।

এ নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু মিলে ‘হাওয়া’ নিয়েও আমার অনেক প্রত্যশা। প্রত্যাশা বলতে, ‘পরাণ’ যেভাবে দেখল বাংলা সিনেমার দর্শকরা। এত মানুষ যে বাংলা সিনেমার জন্য পাগল, আমার মনে হয় ‘পরাণ’-এর ইমপ্যাক্ট ‘হাওয়া’তেও পড়বে। অলরেডি শুরু হয়েছে, অলরেডি ‘হাওয়া’র টিকিটও হাওয়া।

সবকিছু মিলিয়ে পরাণ এবং হাওয়া ব্যাক টু ব্যাক রিলিজ, দুটোই হলে চলছে। আমি চাইব ‘পরাণ’টা যেমন চলল, ‘হাওয়া’টাও যেন এ রকমভাবেই হাওয়া হয়ে যাক, মানুষ টিকিট না পাক। এটা আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য বড় একটা সংবাদ।

দর্শকদের যে উন্মাদনা তা নিয়ে স্ত্রী পরীমনির কী প্রতিক্রিয়া? জানতে চাইলে শরিফুল রাজ বলেন, পরী তো আসলে সব সময় এগুলো নিয়ে আলাপ করে বাসায় এলেই। আর সে চমৎকারভাবে আমাকে সাপোর্ট করে। সবার প্রতিক্রিয়া-আলোচনায়-প্রশংসা সবকিছু মিলে সে অনেক হ্যাপি।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা ঠিকঠাক-সুন্দর সময় কাটাচ্ছি। আমরা নিজেরাও খুব অপেক্ষার প্রহর গুনছি। কখন আসলে সেই দিনটা আসবে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here