Home আলোচিত জীবনে আর রবীন্দ্র-নজরুল সঙ্গীত গাইব না; মুচলেকা হিরো আলমের

জীবনে আর রবীন্দ্র-নজরুল সঙ্গীত গাইব না; মুচলেকা হিরো আলমের

0
94

ভবিষ্যতে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত না গাওয়াসহ বিতর্কিত কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়েছেন হিরো আলম। ডিবি সাইবার ইউনিটের কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনেও আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সঙ্গীত করবেন না।

বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়ে এই মুচলেকা দেন তিনি।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। সে মুচলেকা দিয়েছে, জীবনেও আর নজরুল ও রবীন্দ্র সঙ্গীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবে না।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত। আমরা নজরুল-রবীন্দ্রনাথের গান শুনি। এসব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেছেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন করবেন না, মুচলেকা দিয়েছেন। ’

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান বলেন, ‘পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিভিন্ন সময় পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করছে। আবার কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদ মর্যাদার চরিত্রে অভিনয় করেছে। এসব পোশাক পরতে পূর্ব-অনুমতি নেয়য়া প্রয়োজন, কিন্তু সে নেয় না। এমনকি সে শিল্পী সমিতির সদস্যও না।

এসব ব্যাপারে তার কাছে জানতে চাইলে পোশাকের বিষয়েও সে মুচলেকা দিয়েছে। সে মুচলেকা বলেছে, এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here