Home আলোচিত খালাস পেলেন কন্ঠশিল্পী ইলিয়াস

খালাস পেলেন কন্ঠশিল্পী ইলিয়াস

0
142

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার মামলায় খালাস পেয়েছেন গায়ক ইলিয়াস হোসাইন।

বুধবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় দেন।

পারিবারিকভাবে আপস হওয়ায় ইলিয়াসের বিরুদ্ধে এই মামলা আর চালাবেন না বলে আদালতে জবানবন্দি দেন সুবহা। গত ২৫ জুলাই আদালতে উপস্থিত হয়ে সুবহা জানান, দেনমোহর ও ভরণপোষণ বাবদ দশ লাখ টাকা ইলিয়াস তাকে দিয়েছেন। তিনি মামলা চালাতে চান না।

এসময় ইলিয়াস হোসাইনও উপস্থিত ছিলেন। এদিন ইলিয়াস মামলায় জামিন নেন। এরপর বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।

সুবাহ বিচারককে বলেন, আমরা পারিবারিকভাবে ১০ লাখ টাকায় মামলা মীমাংসা করেছি। আমি টাকা বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

তিনি আরও বলেন, যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক, আর আমি আমার জীবনে ভালো থাকি।

ইলিয়াস বলেন, পারিবারিকভাবে আমাদের আপস হয়েছে। সুবাহ ২০ লাখ টাকা দাবি করেছিলেন। তবে যেকোনোভাবে আমরা মীমাংসা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here