রণবীরের সেই ছবি নিয়ে এবার মুখ খুললেন হিরো আলম

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াজুড়ে একটিই নাম জ্বলজ্বল করছে, রণবীর সিং। বলিউড নায়ক হঠাৎই ন’গ্ন হয়ে ক্যামেরার সামনে এলেন। কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। কয়েকটি ছবিতে একফালি কাপড়ও নেই শরীরে।

নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। আর তাই দেখেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। নানা মুনির নানা মত। অনেকেই ছবিগুলির প্রশংসা, অনেকেই নিন্দার ঝড় তুলে দিয়েছেন কমেন্টে।

যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক সে সময়ে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলেন হিরো আলম। রণবীরের সেই ছবি পোস্ট করে সরব হন বাংলাদেশি অভিনেতা-ইউটিউবার।

সেখানে তিনি বলেন, রণবীর সিং-এর উলঙ্গ ছবি নিয়ে আপনারা কিছু বলছেন না কেন? আপনারা বলেন আমি নাকি অশ্লীল ভিডিও তৈরি করি তাই লিগ্যাল নোটিশ দিয়েছেন, আপনারা যে হিরো আলমকে নিয়ে সমালোচনা করেন কই আমি তো কখনও উলঙ্গ ছবি দিইনি। আপনারা হিরো আলমকে নিয়ে যতই সমালোচনা করুন, হিরো আলম সবসময় হিরো আলমই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *