Home রাজধানী দিনে-দুপুরে বাতি জ্বলছে রাজপথে!

দিনে-দুপুরে বাতি জ্বলছে রাজপথে!

0
186

চলমান জ্বালানি সমস্যায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া। কিন্তু এসব উদ্যোগ-পদক্ষেপের মধ্যেই খোদ রাজধানীতে বিকেলে সড়ক বাতি জ্বলতে দেখা গেল।

মঙ্গলবার বিকেল ৪টায় ফার্মগেট এলাকায় এয়ারপোর্ট রোডের তেজগাঁও থানার সামনের সড়কে বাতি জ্বলতে দেখা যায়।

এদিকে সরকারের নানান উদ্যোগের মধ্যে দিনে ১ ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান বন্ধও রয়েছে।

এ ছাড়া সরকারি মিটিং করা হচ্ছে ভার্চুয়াল প্লাটফর্মে। বিদ্যুৎ সাশ্রয়ে বাতি ও এসি সর্বোচ্চ কম ব্যবহার নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এসব নির্দেশনা কতটা বাস্তবায়ন হচ্ছে তা নজরদারির জন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করতে আলাদা কমিটিও কাজ করার কথা। এতসব গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যেই রাজধানীতে দিনে-দুপুরে সড়ক বাতি জ্বলতে দেখা যায়। সূত্র: সমকাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here