Home আলোচিত স্বামীর সঙ্গে ‘পরাণ’ দেখতে সিনেমা হলে পরীমণি

স্বামীর সঙ্গে ‘পরাণ’ দেখতে সিনেমা হলে পরীমণি

0
77

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। গত ১০ জুলাই মুক্তির পর এতদিন স্বামী রাজের সিনেমাটি দেখার সুযোগ পাননি চিত্রনায়িকা পরীমণি।

অবশেষে সেই সুযোগ হলো। শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে হাজির হন পরীমণি। ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি স্বামীর সিনেমাটি দেখতে আসেন। এই প্রথমবার দর্শক সারিতে বসে স্বামীর সিনেমা দেখলেন তিনি।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, প্রথমবার রাজের সিনেমা দেখতে এলাম। মনে হচ্ছে আমার সিনেমা মুক্তি পেয়েছে। বেশ ভালো লাগছে দীর্ঘদিন পর দর্শক ঈদের সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহমুখী হয়েছেন। দর্শকদের কাছে অনুরোধ রেখে বলতে চাই যে, আপনারাই সিনেমার প্রাণ। তাই প্রেক্ষাগৃহে এসে বেশি বেশি সিনেমা দেখুন।

‘পরাণ’ ঈদের দিন ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক চাহিদার কারণে বর্তমানে ৫৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here