Home আলোচিত দ্বিতীয় না, এবার তৃতীয় বিয়ে করলেন পূর্ণিমা

দ্বিতীয় না, এবার তৃতীয় বিয়ে করলেন পূর্ণিমা

0
158

বৃহস্পতিবার রাতে হুট করে খবর, ফের বিয়ে করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেছেন। এই খবর নায়িকা জানিয়েছেন গতকাল, দুই মাস পর।

বলা হচ্ছে, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। কিন্তু জানা যাচ্ছে, এটি তাঁর তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে।

সেসময় খবরটির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে পূর্ণিমা বলেছিলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম।’

পরে ওই বছরের ৪ নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন পূর্ণিমা। পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছিল সেই বিয়ে। ২০১৪ সালে ফাহাদ-পূর্ণিমার ঘরে এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। একসময় পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়। কিন্তু বিচ্ছেদের খবর গোপন রাখেন এই নায়িকা।

সবশেষে বৃহস্পতিবার (২১ জুলাই) সামনে আসে পূর্ণিমার তৃতীয় বিয়ের খবর। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই অভিনেত্রী নিজেই জানান, চলতি বছরের ২৭ মে রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here