Home বিনোদন হুমায়ুন ফরীদি আমার আইডল: সাজু খাদেম

হুমায়ুন ফরীদি আমার আইডল: সাজু খাদেম

0
212

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ দক্ষ তিনি। শোবিজের বিভিন্ন মঞ্চে মজার মজার কৌতুক ও প্রশ্নে উপস্থিত দর্শকদের বিনোদন দিতেও জুড়ি নেই তার। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেতা।

সাক্ষাৎকারে সাজু খাদেম বলেন, অভিনয় আমার পেশা ও নেশা, অভিনয় আমার ভালোবাসা। একজন চাকরিজীবী যেমন মাসের পর মাস চাকরি করেন, ব্যস্ত থাকেন; আমিও অভিনয় নিয়ে ব্যস্ত থাকি। এ কারণেই শত ব্যস্ততায় একঘেয়ে অনুভব হয় না। ভীষণ আনন্দ নিয়ে অভিনয় করি। ভালোবাসা না থাকলে হয়তো সেটা সম্ভব হতো না।

অভিনয়ে আইডল কে? এ অভিনেতা বলেন, আইডল অনেকেই। তবে, হুমায়ূন ফরীদিকে অন্যতম আইডল মনে করি। তার কথা বলে শেষ করা যাবে না। তার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সব সময় থাকবে।

নাটককে কীভাবে দেখেন? সাজু বলেন, প্রথমত বিনোদন। তারপর অনেক কিছু। এটা অবশ্যই শিল্প। শিল্প দিয়ে সমাজের জন্য অনেক অবদান রাখা সম্ভব। সমাজে বিনোদনের পাশাপাশি একটি নাটক অনেক পজিটিভ ভূমিকা রাখে। নাটকের মধ্যে দিয়ে নানা সময়ে বার্তাও দেওয়া হয়। একজন পরিপূর্ণ ভালো মানুষ যখন অভিনয় শিল্পকে সুন্দরভাবে দেখবেন, তখন দৃষ্টিভঙ্গিটাও বদলে যাবে এবং সমাজের উপকার হবে।

টিভি নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমায় অভিনয় করছেন? সিনেমা নিয়ে পরিকল্পনা কী?

তিনি বলেন, আমার অভিনীত ৩টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হচ্ছে অরণ্য আনোয়ারের ‘মা’, মানিক মানবিকের ‘আজব ছেলেটা’ এবং হৃদি হকের ‘১৯৭১- সেইসব দিন’।

অভিনয়ই আমার কাছে সব। সব মাধ্যমেই অভিনয় করতে চাই। হোক নাটক, হোক ওয়েব ফিল্ম, হোক সিনেমা। আলাদা কোনো পরিকল্পনা নয়, অভিনয়ই হোক আমার জীবনের সবকিছু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here