Home আলোচিত রাজ ইন্ডাস্ট্রিতে অনেকদিন রাজত্ব করবে: মিশা সওদাগর

রাজ ইন্ডাস্ট্রিতে অনেকদিন রাজত্ব করবে: মিশা সওদাগর

0
121

এবার ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে অন্য দুই ছবির মতো ‘পরাণ’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। রায়হান রাফী পরিচালিত এই ছবিতে অনবদ্য অভিনয় করে সবার মন জিতে নিয়েছেন শরিফুল রাজ। অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। কার্পণ্য করেননি জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগরও।

সিনেমাটি দেখার পর মিশা সওদাগর বলেন, অনেকদিন পর সিনেমা হলে হাউজফুল দেখলাম। আমি যে হলে সিনেমাটি দেখলাম সেখানে একটি সিটও ফাকা ছিল না।

এ সময় নির্মাতা রায়হান রাফির প্রশংসা করে মিশা বলেন, এটা রায়হান রাফির তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা থেকেই সে তার প্রতিভা দেখিয়ে যাচ্ছে। ওটিটিতেও ভাল কাজ করছে। সত্যি কথা বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে রায়হান রাফির মতো পরিচালকদের খুব প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি সিনেমার বড় প্রযুক্তি হচ্ছে সুন্দর একটি গল্প, সঠিকভাবে একজন নির্মাতা দর্শকদের সামনে উপস্থাপন করবে। এটাই প্রমাণ করেছেন নির্মাতা রায়হান রাফি।

‘পরান’ সিনেমার অভিনয় শিল্পীদের নিয়ে মিশা সওদাগর বলেন, প্রতিটি অভিনয় শিল্পী অসাধারণ অভিনয় করেছেন। মিম অনবদ্য পারফর্মেন্স করেছে। বলিউডের বিদ্যা বালান, কঙ্গনা রানাউইয়াতের মতো সলো ক্যারেক্টার প্লে করেছে এই সিনেমায়।

রাজ সম্পর্কে বলবো, যখন কাজ করি তখন হিরোর মধ্যে বেটা খুজে পাই না। যেটা আমি পেয়েছিলাম মান্নার মধ্যে। এছাড়া শাকিবের মাঝেও এই জিনিস্টা আছে। অনেকেই বলেন হিরোর মাঝে একটা অ্যাংরি ভাব থাকা দরকার। যে জিনিসটা আমি এই ছবিতে রাজের মাঝে দেখেছি। যদি ভুল না করে থাকি ইন্ডাস্ট্রিতে অনেকদিন রাজত্ব করবে শরিফুল রাজ। এটা আমার বিশ্বাস। সে একদম হৃদয় থেকে অভিনয় করে। যখন কোন কিছু হৃদয় থেকে করা হয় তখন আরেকটা হৃদয় বুঝতে পারে।

এছাড়া ইয়াশ রোহান বরাবরের মতো এই ছবিতেও দারণ কাজ করেছে। এই ছবির প্রত্যেকেই অসাধারণ কাজ করেছে। আর এই প্রত্যেককে ভাল কাজ করিয়েছেন যিনি তিনি হলেন রায়হান রাফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here