Home দেশের খবর ঢাকা মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

0
78

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থিতদের শত্রুতার জেরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি ভাওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগেরর যুগ্ম-আহ্বায়ক ও চানপুর গ্রামের মো. বদর উদ্দিনের ছেলে সুমন আহমেদ (৩৪)।

এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সুমনের ছোট ভাই রাজিব হোসাইন।

অভিযোগকারী রাজিব জানায়, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শত্রুতাবশত বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিল এলাকার কিছু বখাটে। সম্প্রতি নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণের পর থেকেই অভিযুক্তরা ক্ষমতার জোরে আরও বেপরোয়া হয়ে উঠে। বুধবার সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে অভিযুক্তরা সুমন ভাইয়ের পথে গতিরোধ করে এবং এলোপাথাড়িভাবে মারধর করতে থাকে।

একপর্যায়ে দেশীয় ধারালো চাপাতি দিয়ে মেরে ফেলার উদ্দেশে কোপ দিলে সেটি মাথায় লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হতে পারে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ করিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনি পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here