আবুল হোসেন পীর সাহেবের উফাত দিবস আজ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির পিতা আধ্যাত্মিক সাধক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল হযরত মৌ.শাহ সুফি শায়েখ আবুল হোসেন, আল কাদরী, আল বৈরাবরী পীর সাহেবের আজ ২৯তম ওফাত দিবস।

দিবসটি উপলক্ষে দেশের অনেক এলাকায় আজ বুধবার মুর্শেদ কেবলার আশেকান ও ভক্ত বৃন্দ দিনব্যাপি বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছেন।

কর্মসূচির মধ্যে মিলাদ, কিয়াম, আলোচনা ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ অন্যতম।

ওফাত দিবস উপলক্ষে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামে তার নিজ দরবার গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরিফে যথাযথ মর্যাদায় নানা কর্মসুচী উদযাপন করা হচ্ছে।

উল্লেখ্য, তিনি ১৯৯৩ সালের এই দিনে ওফাত বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *