Home বিনোদন সব ছেড়ে একদিন চিরনিদ্রায় ঘুমিয়ে যাবো: ওমর সানী

সব ছেড়ে একদিন চিরনিদ্রায় ঘুমিয়ে যাবো: ওমর সানী

0
206

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। বর্তমানে অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও সামাজিক কর্মকাণ্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতেই নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক।

এবার ফেসবুকে নিজের ছবি দিয়ে মৃত্যুর কথা স্মরণ করেছেন এ অভিনেতা। সোমবার মধ্যরাতে ফেসবুকে তিনি লিখেছেন, একদিন হারিয়ে যাবো, সব ছেড়ে হঠাৎ চিরনিদ্রায় ঘুমিয়ে যাবো।

তার সেই স্ট্যাটাসে ভক্তরা দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। এছাড়া মন্তব্যের ঘরে সোনালী যুগের চিত্রনায়িকা অঞ্জনা রহমান লিখেছেন, শত বছর বেঁচে থাকো মানুষের ভালোবাসা নিয়ে আমাদের সবার মাঝে প্রিয় ভাই আমার।

৩০ মিনিটে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) স্ট্যাটাসটিতে লাইক দিয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। আর সেখানে মন্তব্য করেছেন সাড়ে ৩ শতাধিক মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here