Home আলোচিত সংগীত জগৎকে বিদায় জানালেন জাইমা নূর

সংগীত জগৎকে বিদায় জানালেন জাইমা নূর

0
90

সংগীত জগৎকে বিদায় জানালেন ‘বাবা মানে হাজার বিকেল’ খ্যাত জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী জাইমা নূর। গত ১লা জুলাই সন্ধ্যায় একটি ইউটিউব চ্যানেল আয়োজিত লাইভ অনুষ্ঠানে এসে তিনি নিজেই এ ঘোষণা দেন।

গান ছাড়ার কারণ জানিয়ে জাইমা নূর বলেন, ‘আমি গান গেয়েছি আল্লাহর জন্য। আর এই অঙ্গন থেকে বিদায়ও নিচ্ছি আল্লাহর জন্য। মন খারাপ করার কিছুই নেই। আমি যা করেছি, করছি সবই আল্লাহর খুশির জন্য। তবে আমি এই পরিসর থেকে বিদায় নিলেও আমি যেন আজীবন আপনাদের দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আগামী জীবনে যেন ভালো কিছু করে দেখাতে পারি। আমার জন্য, আমার পরিবারের জন্য ও এই সংস্কৃতিকে যারা এগিয়ে নিচ্ছেন তাদের জন্য দোয়া করবেন।’

সাক্ষাৎকার শেষে প্যানভিশন টিভি নামের ওই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জাইমা নূরকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।

প্রসঙ্গত, ক্ষুদে শিল্পী জাইমা নূর বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠে সর্বাধিক জনপ্রিয় গানটি ‘বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা’। তাসনীম সাদিয়ার লেখা ও সুর করা ওই গানেই তুমুল জনপ্রিয়তা পায় এ শিশুশিল্পী।

আলোচিত ওই গানটি এর আগে গানের মূল স্রষ্ট্রা তাসনীম সাদিয়া নিজেও গেয়েছেন। তবে তার কণ্ঠে ওই গানটি তেমন আলোচনায় আসতে পারেনি।

২০২১ সালের মাহে রমজানে একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত ‘পবিত্র কোরআনের আলো’ অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গানটি গান জাইমা নূর।

তার গাওয়া গানে উপস্থিত বিচারকরা অঝরে কেঁদে ফেলেন। গানটির শ্রোতা এখন পর্যন্ত কয়েক কোটি ছাড়িয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here