Home আলোচিত কি হতে চলেছে, আসলে কি আমরা অনেক খারাপ: সিদ্দিক

কি হতে চলেছে, আসলে কি আমরা অনেক খারাপ: সিদ্দিক

0
151

জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের দীর্ঘ ২৩ বছরের সংসার ভেঙে গেছে। গত বছরই তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেছেন। শুধু তাই নয়, নতুন করে সংসারও পেতেছেন টুটুল। যুক্তরাষ্ট্র প্রবাসী সোনিয়াকে বিয়ে করেছেন এই গায়ক।

টুটুল-তানিয়া দেশের শোবিজে অন্যতম সফল ও নন্দিত দম্পতি ছিলেন। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসায় হতবাক ভক্তরা। এছাড়া শোবিজের অন্য তারকারাও অবাক হয়েছেন।

অভিনেতা সিদ্দিকুর রহমানও ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের মন খারাপের কথা তুলে ধরেছেন।

তিনি লেখেন, ‘টুটুল ভাই এবং তানিয়া আপার একটি সন্তানের নাম আরশ, আমার সন্তানের নামও আরশ। কিন্তু আমি কখনও ভাবিনি আরশ নামের সন্তানদের জীবনে একই অবস্থা হবে। সত্যি আমরা মিডিয়া মানুষরা কি করি, কি করছি, কি করা উচিত এগুলো নিয়ে আরেকটু ভাবতে হবে। আসলে আমি কখনো কোনো কিছু বলতে চাইনি এইসব নিয়ে। কিন্তু আজ আর পারলাম না মনে হলো কোনো কিছু বলা উচিত আমার কেন এমন হচ্ছে?

আসলে কি আমরা অনেক খারাপ? নাকি বিধাতা আমাদেরকে এভাবেই জীবন দিয়ে পাঠিয়েছেন। আমরা না হয় আমাদের জীবন আনন্দে কাটিয়ে গেলাম। আমাদের সন্তানরা কি দোষ করেছে? আমাদের জন্য তাদের এমন জীবন গড়তে হবে কেন? আজকে একটা নিউজ দেখে আমার মনটা অনেক খারাপ। তানিয়া আপু এবং এস আই টুটুলের বিবাহ-বিচ্ছেদের নিউজটি যখন আমার চোখের সামনে নিউজটি পরল তখন মনে হলো কি হতে চলেছে এসব?

আমরা কি একে অপরকে একটু সরি বা থ্যাংকস বলতে পারিনা। আমার মনে হয় এই দুটি শব্দের কারণে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর অনেক সন্তানরাই তাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারে না। সর্বোপরি বলব তানিয়া আপু এবং টুটুল ভাইয়ের সাথে দীর্ঘ ৩১ দিন আমেরিকাতে কাটিয়েছি, দেখেছি তাদের মিল। তাদের জীবনে এমন ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনা।

আল্লাহর কাছে শুধুই প্রার্থনা আরশ তোমরা সবসময় ভালো থেকো এবং থাকবে এটা আমার বিশ্বাস, ইনশাআল্লাহ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here