মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজের ১০ দিন পর পোশাক শ্রমিক ইমন রহমানের (২১) মরদেহ উদ্ধার করেছে আমিনবাজার নৌপুলিশ।
রোববার (১৭ জুলাই) সকালে সাভারের আমিন বাজারের কেবলার চর এলাকার তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইমন রহমান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজিবর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর থেকে তিনি নিখোঁজ হন।
এ বিষয়ে নিখোঁজ ইমনের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করে। রোববার সকালে ঢাকার আমিন বাজার কেবলার চর এলাকায় তুরাগ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে আমিন বাজার নৌ থানা পুলিশ তুরাগ নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের বাবা আজিবর রহমান দাবী করেন আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি পুলিশকে নিহত ইমনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার দাবী জানান।
আমিন বাজার নৌ থানা পুলিশের ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী
হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
