Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ৫ ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ অনুষ্ঠিত

মির্জাপুরে ৫ ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ অনুষ্ঠিত

0
109

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা, বহুরিয়া, ফতেপুর, লতিফপুর ও ভাওড়া ইউনিয়নের নির্বাচিত পুরুষ-মহিলা ৬০ জন মেম্বার শপথ গ্রহণ করেছেন।

রোববার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক মীর সাব্বিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

অপরদিকে একই সময়ে টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আজগানা ইউপির কাদের সিকদার, বহুরিয়া ইউপির আবু সাইদ মিয়া, ফতেপুর ইউপির আব্দুর রউফ, লতিফপুর ইউপির আলী হোসেন রনি ও ভাওড়া ইউপির মাসুদুর রহমান মাসুদকে টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, গত ১৫ই জুন উপজেলার ৬টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে তরফপুর ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের এখন পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় তাদের শপথ গ্রহণ পরে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here