Home দেশের খবর ঢাকা মির্জাপুরে বাসচাপায় ২ শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

মির্জাপুরে বাসচাপায় ২ শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

0
190

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৪ জন নিহতের পর আবার মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মা ও দুই শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, হেঁটে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here