Home আলোচিত আমরা সত্যিই ভাগ্যবান: জায়েদ খান

আমরা সত্যিই ভাগ্যবান: জায়েদ খান

0
100

পিরোজপুরের সন্তান চিত্রনায়ক জায়েদ খান। এতদিন ফেরিতে করে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে বাড়ি যেতেন তিনি। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এবারই প্রথম সেতু পার হয়ে নিজ এলাকায় গেলেন এ নায়ক।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা থেকে পিরোজপুরে যান জায়েদ খান। যাত্রাপথে পদ্মা সেতু পার হতে টোল দেওয়ার সময়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে বাড়িতে আসলাম। আমরা দক্ষিণ বাংলার মানুষ সত্যিই ভাগ্যবান।’

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এদিন রাত ৮টার দিকে ফেসবুকে আরেকটি পোস্ট দেন জায়েদ খান। পিরোজপুরে চেক-ইন দিয়ে তিনি লিখেছেন, ‘প্রাণের শহর’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here