Home দেশের খবর শাহজাদপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত শিশুর ভাসমান লাশ উদ্ধার

শাহজাদপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত শিশুর ভাসমান লাশ উদ্ধার

0
113

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় ২/৩ বছর বয়সী অজ্ঞাত একটি মেয়ে শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (১২জুন) বিকাল আনুমানিক ৩টায় উপজেলার কৈজুরী ইউনিয়নের লোহান্দাকান্দী স্লুইচ গেট সংলগ্ন স্থানে স্থানীয়রা একটি শিশুর লাশ ভাসতে দেখে। এসময় শিশুটির শরীরে একটি লাল ওড়না জড়ানো ছিল।

পরে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন ও সহকারী উপ-পরিদর্শক গোপাল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আনুমানকি সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

শাহজাদপুর থানার এএসআই গোপাল কুমার জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের লোহিন্দাকন্দী স্লুইচ গেট থেকে একটি ২/৩ বছর বয়সী মেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। লাশটি আনুমানিক ৮/১০ দিন পুরনো হতে পারে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, অজ্ঞাত শিশুটির লাশ আজ বুধবার সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কারও পরিচিত হয়ে থাকলে শাহজাদপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here