Home আলোচিত চিৎকার করে রাজের নাম বললেন দর্শকরা

চিৎকার করে রাজের নাম বললেন দর্শকরা

0
131

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ৩টি সিনেমার মধ্যে একটি পরান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

সিনেমাটি দেশের ১১টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। দর্শকদের আগ্রহ বাড়াতে এবং সরাসরি প্রতিক্রিয়া জানতে সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীরা ছিলেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

সেখানে সিনেমা শেষে দর্শকদের সঙ্গে কথা বলেন রাফি ও মিম। কথা বলার একটি ভিডিও রাফি পোস্ট করেছে তার ফেসবুক পেজে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাফি সবাইকে চিৎকার জিজ্ঞেস করছেন. ‘সিনেমা কেমন লেগেছে’, দর্শকরা এক সঙ্গে উত্তর দিচ্ছেন, ‘ভালো’।

প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের অনুরোধ করে রায়হান রাফি বলেন, ‘সিনেমাটি ভালো লাগলে অন্যদেরকে ভালোলাগার কথা জানাবেন, দেখতে বলবেন।’

এর পর মিম চিৎকার করে দর্শকদের জিজ্ঞেস করেন, ‘কার অভিনয় ভালো লেগেছে?’ দর্শকরা একসঙ্গে বলে ওঠেন, ‘রাজ’।

রাজকে সামনে পেয়ে দর্শকরা সরাসরি জানিয়েছেন তাদের ভালোলাগার কথা। অনেকে আবার ফেসবুকে সিনেমাটির প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here