Home আলোচিত ‘অনন্য মামুনের এতো বড় সাহস কিভাবে হয়’, চটেছেন অনন্ত জলিল

‘অনন্য মামুনের এতো বড় সাহস কিভাবে হয়’, চটেছেন অনন্ত জলিল

0
207

গত কয়েকমাস ধরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন সরগরম। সিনেমার চেয়ে ব্যক্তিগত রেষারেষিতেই যেন মেতেছেন শিল্পীরা। এবার সেই পালে নতুন হাওয়া দিয়েছেন অভিনেতা অনন্ত জলিল ও নির্মাতা অনন্য মামুন।

অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখান মামুন। কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটে।

আসন্ন পবিত্র ঈদুল আজহায় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমা মুক্তি পাবে। ‘সাইকো’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে অনন্য মামুন অনন্ত জলিলের সিনেমার ১০০ কোটি টাকা বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি নানা ইঙ্গিতে অনন্তের সমালোচনাও করেছেন।

পরে এক টিভি সাক্ষাৎকারে এর জবাব দেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। আমার টাকায় ফি দিয়ে সে পরিচালক হয়েছে। ওকে আমি সামনে পেলে কান ধরে উঠবস করাবো। ওর এতো বড় সাহস কিভাবে হয় আমার সমালোচনা করার। ওর কি যোগ্যতা আছে অনন্ত জলিলের সমালোচনা করার?

অনন্য মামুনকে উদ্দেশ্য করে অনন্ত প্রশ্ন করেন যে তোমাকে ডিরেক্টর বানায়, যে তোমার ডিরেক্টরের ফিটা পর্যন্ত দেয়। তোমার কি যোগ্যতা আছে তার সমালোচনা করার? টাকার জন্য না তোমার কি যোগ্যতা আছে সমালোচনা করার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here