Home প্রধান খবর কার গরু কত মোটা- এসব নিয়ে বাড়াবাড়ি নয়: রিয়াজ

কার গরু কত মোটা- এসব নিয়ে বাড়াবাড়ি নয়: রিয়াজ

0
108

পবিত্র ঈদুল আজহা ও কোরবানি ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব। বিশ্বের সামার্থবান মুসলিমরা পরম ত্যাগের নিদর্শন হিসেবে জিলহজ মাসের ১০ তারিখে মহা সমারোহে পশু জবাইয়ের মাধ্যমে যে কোরবানি দিয়ে থাকেন তা ঈদুল আজহা নামে পরিচিত। ‘আজহা’ শব্দের অর্থ- ত্যাগ।

ঈদুল আজহা প্রতি বছর নিয়ে আসে এক বৈচিত্র্যময়, স্বাতন্ত্রধর্মী উৎসব। তাহলো- ত্যাগ ও মিলনের উৎসব। ঈদুল আজহার মর্মকথা হলো- তাকওয়া। তাকওয়ার চূড়ান্ত অর্থ হলো- মুমিনের সেই সংকল্প যাতে প্রয়োজনবোধে সে তার সবকিছু, প্রাণপ্রিয় ছেলে-মেয়ে, এমনকি নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করতে প্রস্তুত।

তবে কোরবানি নিয়ে আজকাল বাড়াবাড়ি করা হয় বলে মনে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ। তিনি বলেন, ‘হজরত ইব্রাহীম (আ.) স্রষ্টাকে ভালোবেসে তার প্রিয় সন্তানকে কোরবানি দিচ্ছিলেন। তারপর থেকেই এটা প্রথা হয়ে গেছে। অতএব কোরবানির সময় এই ঘটনাটি আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। কে কত টাকা দিয়ে গরু কিনলেন, কার গরু কত মোটা— এসব নিয়ে বাড়াবাড়ি করাটা মোটেই উচিত নয়।’

এছাড়া কোরবানির পশু নিয়ে সেলফি তোলাটাও ভালো চোখে দেখেন না রিয়াজ। তিনি মনে করেন এসব অহেতুক। কোরবানিটা যথাযথ মর্যাদা দিয়ে করাই উচিত।

কোরবানি সম্পর্কে এই নায়ক বলেন, ‘কোরবানি হচ্ছে ত্যাগের বিষয়। আমাদের ত্যাগ শেখায়। এটা যার যার মনের ব্যাপার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here