Home আলোচিত শর্মিলী আহমেদের মৃত্যুতে শাকিব খানের গভীর শোক

শর্মিলী আহমেদের মৃত্যুতে শাকিব খানের গভীর শোক

0
204

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৫ বছর।

গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে তারকাঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন। শোকের খবর পৌঁছে গেছে সুদূর যুক্তরাষ্ট্রেও। তাই তো সেখান থেকে শর্মিলী আহমেদকে শ্রদ্ধা জানিয়েছেন দেশীয় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

শুক্রবার (৮ জুলাই) শর্মিলীর মৃত্যুর খবর জানার পরই সোশ্যাল মিডিয়া ফেসবুকে শোক প্রকাশ করেন শাকিব খান। সেখানে তিনি লিখেছেন, “শ্রদ্ধেয় শর্মিলী আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

শর্মিলী আহমেদ মায়ের ভূমিকায় অত্যধিক জনপ্রিয় ছিলেন। শুধু পর্দায় নয়, তিনি শোবিজ জগতের সবার কাছেই ‘মা’ হিসেবে পরিচিত ছিলেন। এ বিষয়টি উল্লেখ করে শাকিব খান আরও লিখেছেন, ‘অভিনেত্রী ও মা—দুই জায়গাতেই সফল ছিলেন শর্মিলী আন্টি। বিনয়ী, মিষ্টি হাসি আর অপূর্ব মায়ায় তিনি ছিলেন মাতৃসুলভ। বাংলা চলচ্চিত্র ও নাটকে সার্থক মায়ের চরিত্রে যে কয়জনকে দেখতে পাই, তাদেরই একজন শর্মিলী আন্টি। জ্ঞানী ও গুনের পুরোধা এ অভিনেত্রীর মৃত্যুতে জানাই গভীর শোক।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন শর্মিলী আহমেদ। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here