Home আলোচিত ঈদের আগ মুহূর্তে পরীমণিকে উপহার পাঠালেন তিশা

ঈদের আগ মুহূর্তে পরীমণিকে উপহার পাঠালেন তিশা

0
131

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। নানা কারণে সব সময় আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের কারণেই এই আলোচনা-সমালোচনা।

তবে বর্তমানে মাতৃত্বের স্বাদ নেয়ার জন্য সিনেমা থেকে সাময়িক বিরতিতে রয়েছেন তিনি। অনাগত নতুন অতিথির অপেক্ষায় আছেন পরী।

এই নায়িকা সিনেমা থেকে সাময়িক বিরতিতে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে নিজের বিষয়ে ঠিকই সব আপডেট রাখেন। এতে সহজেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছাকাছি থাকতে পারেন পরী।

বৃহস্পতিবার (৭ জুলাই) ফেসবুকে ভেরিফাইড পেজে ঈদের আগ মুহূর্তে পাওয়া উপহারসামগ্রীর কয়েকটি ছবি পোস্ট করেছেন পরীমণি। ছবিগুলোর মধ্যে রয়েছে পোশাক ও মৌসুমি ফল।

অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, “নুসরাত ইমরোজ তিশা আপু থেকে পাওয়া ভালোবাসা।” অর্থাৎ, উপহারসামগ্রীগুলো জনপ্রিয় অভিনেত্রী তিশা পাঠিয়েছেন পরীর জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here