নজরকাড়া ছবি দিয়ে যা বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা আর সৌন্দর্য ছড়িয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। এবার সাড়া ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনময়ী ছবি দিয়ে।

বুধবার (৬ জুলাই) তার ফেসবুকে ও ইনস্টাগ্রামে সাদা পোশাকে আবেদনময়ী সাজে ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, সাদা সব ঋতুতে থাকে।

আর তাতেই ঝড় বইতে শুরু করে নেটিজেনদের হৃদয়ে। জয়ার কোমলতার প্রশংসা সবার মুখে।

এর আগে মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে আলোচনায় আসে এ নায়িকা। তিনি তার ফটোশুটের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তে ছড়িয়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে তার বেশ কিছু আবেদনময়ী মুহূর্ত। ক্যামেরার সামনে বেশ আবেদনময়ী হয়ে একের পর এক পোজ দিয়েছেন জয়া।

জয়ার নতুন লুককে নেটিজেনদের একাংশ স্বাগত জানিয়েছেন। তবে অনেকে আবার তার সমালোচনাও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *