নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলের মনির হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রী শ্রমিক ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন উপজেলার নান্দাইল ইউনিয়নের দক্ষিন রসুলপুর (নদীরপাড়) গ্রামের সাহেদ আলীর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, মনির হোসেন দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার ছাপিলাকান্দা গ্রামে একটি বাড়িতে ছাঁদ ঢালাইয়ে শ্রমিক হিসেবে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করতে যান। সেখানে ঢালাইয়ের কাজ করার সময় পানি সংকট হলে মর্টার চালু করতে গেলে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে শ্রমিকরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *