২০ দিনে ৭ কেজি ওজন কমালেন আফরান নিশো

সময়ের অন্যতম তারকা তিনি, ক্রমান্বয়ে নিজেকে ছাপিয়ে তার পথচলা ঊর্ধ্বমুখী। দর্শকদের ভালোবাসায় হয়ে উঠেছেন অনন্য এক অভিনেতা। আফরান নিশো, শুরু থেকেই কঠোর পরিশ্রম ও কাজের প্রতি মনোযোগই তাকে তৈরি করেছে সবার প্রিয়। দেশের জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন তারকা তিনি।

নাটকের পাশাপাশি এখন ওটিটি প্ল্যাটফর্মেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। প্রশংসিত হয়েছেন মরীচিকা’ ও ‘রেডরাম’ এ অভিনয় করেও। শুধু প্রশংসিতই হয়েছেন তা নয়, পাশাপাশি ওয়েব সিরিজেও মেরেছেন একের পর এক ছক্কা।

শোনা যাচ্ছে, বড়পর্দায় আসছেন এ অভিনেতা। এ জন্য বডি ট্রান্সফরমেশনও করেছেন তিনি। তবে এ খবরকে ‘আংশিক সত্য’ বলে উল্লেখ করেছেন আফরান নিশো।

এক প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে, বড়পর্দায় কাজ করব। আমাকে যখনই প্রশ্ন করা হয় তখনই আমি বলি, ফিল্মে আসার ক্ষেত্রে ব্যাটে-বলে সিংক হলেই আমার পর্দায় আসা হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে যে খবরটি ছড়িয়েছে সেটি আংশিক সত্য। এমন না যে, সুযোগ পেলাম করে ফেললাম। এটা আমি কোনোদিনই ভাবিনি। সুযোগ আসবে কিন্তু সেটাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে।’

বডি ট্রান্সফরমেশনের বিষয়ে জানতে চাইলে নিশো বলেন, ‘২০ দিনে প্রায় ৭ কেজি ওজন কমিয়েছি। কোনো কিছু ঘটার আগে আমি আগে বলতে চাই না। তবে আমার ইচ্ছা আছে, সে ইচ্ছার কথা আগেই প্রকাশ করেছি। ফিল্মের ক্ষেত্রে বডি ট্রান্সফরমেশন দরকার। আমি সে চেষ্টা করছি। জানি না, কবে সুখবর দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *