Home আলোচিত ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও বাবা খেতা শাহ

ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও বাবা খেতা শাহ

0
117

ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামে এক ফকিরের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (০১ জুলাই) সন্ধ্যায় থানায় লিখিত দিয়েছেন শফিকুল ইসলাম নামে ওই ফকিরের ভক্ত।

ফজলুল হক তালুকদার নেত্রকোনার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক ফকির হিসেবে খেতা শাহ নামে পরিচিত।

অভিযোগটি রাত ১২টার দিকে মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর সঙ্গে তারাকান্দার রামপুর ইউনিয়নের টিকুরিয়া গ্রামের যুবক শফিকুল ইসলামের পরিচয় হয়। পরিচয়ের সূত্রে ওই যুবক খেতা শাহকে আধ্যাত্মিক গুরু মেনে ভক্ত হয়ে যান। আনুমানিক দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন শফিকুল। গত ২২ জুন শফিকুলের স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

খেতা শাহ ও শফিকুলের স্ত্রীকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান ওসি আবুল খায়ের।

শফিকুল ইসলাম বলেন, বিশ্বাস করে খেতা শাহকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। সে বিশ্বাস ভঙ্গ করে তিনি আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। তিন সন্তান নিয়ে আমি এখন বিপদে আছি।

তিনি বলেন, এখন স্পষ্ট হয়েছে খেতা শাহ একজন লম্পট ও প্রতারক। তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here