Home প্রধান খবর গ্রামীণফোনে ২০ টাকার নিচে ফ্লেক্সিলোড করা যাবে না

গ্রামীণফোনে ২০ টাকার নিচে ফ্লেক্সিলোড করা যাবে না

0
104

ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। এখন থেকে গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করা যাবে না।

এর আগে মোবাইল রিচার্জের সর্বনিম্ন লিমিট ছিল ১০ টাকা।

শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি। তবে গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো গ্রাহকরা কিনতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গ্রামীণফোন।

জানা গেছে, ২০ টাকা রিচার্জ করলে ৩০ দিনের মেয়াদ পাওয়া যাবে। এর আগে ১০ টাকা রিচার্জেও ৩০ দিন মেয়াদ পাওয়া যেত।

২০ টাকার কম রিচার্জ না করা গেলেও গ্রামীণফোনের ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতই ব্যবহার করা যাবে। তবে জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা।

উল্লেখ্য, বুধবার মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here