Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার

0
127

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুন) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লরি থেকে উদ্ধার করা আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই লরির ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহু সংখ্যক কর্মী রয়েছেন।

কেএসএটি নামক স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, সান আন্তোনিও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে রেলের পাশ থেকে ওই লরিটি পাওয়া যায়।

তবে লরিটির ভেতরে কীভাবে এত লোক মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here