ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীকে ঘিরে সম্প্রতি আলোচনার শেষ নেই। ওমর সানী-জায়েদ খান ইস্যুতে আলোচনায় আসার পর একাধিকবার মৌসুমীকে নিয়ে খবর প্রকাশ হয়েছে। বিশেষ করে তার ফেসবুকে শেয়ার করা বিভিন্ন ছবি আর স্ট্যাটাসে শিরোনাম হয়েছেন এ নায়িকা।
মৌসুমী আবারও আলোচনায়। তার দেওয়া একটি স্ট্যাটাসকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনায় তিনি। সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে নিজের ফেসবুকে পাঁচটি ছবি শেয়ার করে মৌসুমী লিখেছেন, ‘দ্বীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি।’ তার পোস্টে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ছেয়ে গেছে।
রফিক নামের একজন লিখেছেন, ‘প্রিয় নায়িকা, হৃদয়ের খাঁচা কান্নামুক্ত হোক- এই শুভ কামনা!’
মহিউদ্দিন লিখেছেন, ‘জীবন মায়াজালে আবদ্ধ। মন নাহি চায় তবু থেকে যায়।’ যোবায়ের লিখেছেন, ‘দুঃখ ব্যথা সকল গ্লানি মুছে যাক। সুখ শান্তিতে ভরে উঠুক জীবন।’
নেটিজেনদের কেউ কেউ আবার মৌসুমীকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। কীসের ইঙ্গিত দিয়েছেন এ নায়িকা? সে প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। যদিও এ প্রশ্নের উত্তর পাওয়া বেশ মুশকিল। কারণ মৌসুমীকে ফোন করেও পাওয়া যায়নি।
এদিকে, কমেন্টস বক্সে জায়েদ খানের নামও উল্লেখ করেছেন অনেকে। তবে এসবে ভ্রুক্ষেপ নেই মৌসুমীর। তিনি নিজের মতো করেই থাকছেন পরিবার নিয়ে।
