আজ আমার মন খুব ভালো: শাওন

বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। এই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওন।

গত রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সঙ্গীদের নিয়ে পদ্মা সেতুতে ঘুরতে যান শাওন। এ সময় বেশ কিছু ছবিও তুলেন তিনি।

এদিন রাতে সেখান থেকে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাওন লিখেছেন, ‘আজকে আমার মন (খুউউউব) ভালো। আমাদের পদ্মা সেতু। জয় বাংলা।’ ছবিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের দিন (২৫ জুন) শাওন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আমরা এই প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধন স্বচক্ষে দেখতে পাচ্ছি। যারা সামনাসামনি দেখছি, টেলিভিশনের পর্দায় দেখছি, বিশ্বের যেকোনো জায়গা থেকেই দেখছি, এটা অসাধারণ অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মেনে নেওয়া জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা তা আবারও প্রমাণ করতে পেরেছি। অবশ্যই এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি মুহূর্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *