পদ্মা সেতুতে যানবাহন থামানো নিষেধ, তোলা যাবে না ছবিও

পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো, হেঁটে চলাচল ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো নিষেধ। সকল নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। সর্বসাধারণকে টোল প্রদান করে সেতু পার হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এছাড়া, পদ্মা সেতুর উপর সকল ধরনের যানবাহন থামানো, হেঁটে চলাচল করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু।

এরপর পরই সেতুর ওপর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে ছবি ও ভিডিও করছেন মানুষ। অনেকে সেতুতে টিকটিক ভিডিও বানাচ্ছেন। কেউ তুলছেন সেলফি। এমনকি সেতুর রেলিংয়ের ওপর দাঁড়িয়েও ছবি তুলতে দেখা যায় বাইকারদের। সড়ক বিভাজকের ওপর দাড়িয়েও ভিডিও করতে দেখা গেছে টিকটকার-ইউটিউবারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *