জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ: ফেরদৌস

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিলেন শোবিজ তারকারাও।

আয়োজনে হাজির হয়ে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ‘জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম।’

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানস্থলে থেকে লেখক আনিসুল হক ফেসবুক লাইভ করেন। সেখানে নিজের অনুভূতি জানিয়ে এ মন্তব্য করেছেন ফেরদৌস।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনেতার কথায়, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন দেখতে আমাদের সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত সিদ্ধান্ত এবং একাগ্রতায় পদ্মা সেতু আজ চালু হচ্ছে এবং সেটির ওপেনিংয়ে আমরা আসতে পেরেছি। আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম। ’

ফেরদৌস ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, গীতিকার কবির বকুল, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার ও আফসানা মিমিসহ শোবিজের অনেক তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *